মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক নজরুল ইসলাম

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২২:০১

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। ৮ ডিসেম্বর তিনি ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন। রাষ্ট্রপতি ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর মো. আবদুল হামিদ তাকে চার বছরের জন্য মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন।

অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ইউনিভার্সিটি অব দিল্লি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, দিল্লি থেকে জুনিয়র রিসার্স ফেলোশিপ (জেআরএফ) ও সিনিয়র রিসার্স ফেলোশিপ (এসআরএফ) ডিগ্রি অর্জন করেন। তার বহু গবেষণাকর্ম দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি