দিল্লির দূষণে এমনিতেই আয়ু কমেছে ফাঁসি দিয়ে লাভ কী : নির্ভয়ার ধর্ষক

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০০:৩৮

মৃত্যুদ্ল এড়াতে এবার দিল্লির দূষণকে কাঠগয়ায় তুললো নির্ভয়ার ধর্ষক অক্ষয়কুমার। ক্ষমাভিক্ষা নয়, নতুন করে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে সে। তার যুক্তি, দিল্লির দূষণে তো এমনিতেই তার আয়ু কমছে। তাহলে ফাঁসি দিয়ে লাভ কী! রিভিউ পিটিশনে এমন বেনজির যুক্তিতে হতবাক আইনজীবী মহলেরও একটা বড়ো অংশ। এ দিকে ফাঁসির দড়ি পাকানো চলছে বিহারের বক্সার জেলে। শেষবেলার প্রস্তুতি তুঙ্গে তিহারেও। কারা বিভাগের তরফে বক্সার জেল ১০টি নতুন ফাঁসির দড়ি তৈরির বরাত পেয়েছে বলে জানা গেছে। - আনন্দবাজার পত্রিকা