আমরা শান্তি চাই: খালেদা জিয়ার আইনজীবী

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৩

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিতে আইনজীবীদের প্রবেশে কড়াকড়ি আরোপে শুরুতেই বাকবিতণ্ডায় জড়িয়েছেন আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন, অ্যাটর্নি জেনারেল যা বলেন তাতে আমরা রাজি আছি। আমরা শান্তি চাই। উনি যা বলেন সেটা মেনে নিচ্ছি।

 

এর আগে অ্যাটর্নি জেনারেলের আবেদনের প্রেক্ষিতে উভয়পক্ষের ৩০ জন করে আইনজীবী আদালতে থাকার নির্দেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বাকিদের বেরিয়ে যাওয়ারও নির্দেশ দেয়া হয়।

 

শুরুতে প্রবেশে কড়াকড়ি করায় প্রবেশ ফটকের বাইরে হট্টগোল হয়। পরে অনেকেই প্রবেশ করতে না পেরে জবাবদিহিতা চান প্রশাসনের কাছে। শুনানির শুরুতে প্রধান বিচারপতি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আপিল বিভাগে মামলা পরিচালনাকরীরা শুধু প্রবেশ করতে পারবে।

 

জানা গেছে, রাষ্টপক্ষের আইনজীবীদের অনেকের আপিল বিভাগে মামলা পরিচালনার অনুমতি না থাকার পরও আদালত কক্ষে উপস্থিত ছিলেন। এ বিষয়ে আপত্তি জানান খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। পরে প্রধান বিচারপতিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ২০/৩০ জন করে নির্ধারণ করে দেন। এরপরই প্রধান বিচারপতি ৩০ জন করে নির্ধারণ করে দেন।

 

ইত্তেফাক/এএম