চামড়া ফরসা ও কালো হওয়া

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২১:৩৩

টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহারি বিজ্ঞাপন দিয়ে ত্বক ফরসা করার জন্য যুবক-যুবতীদের প্রলুব্ধ করা হচ্ছে। অনেকে আকৃষ্ট হয়ে অতিমাত্রায় ত্বকে ফরসা হওয়ার ক্রিম ব্যবহার করছে। এটি অর্থ উপার্জনের এক ধরনের প্রতারণামূলক ফন্দি। চামড়ার রং সাদা বা কালো হওয়ার বৈজ্ঞানিক ব্যখ্যার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করছি। মেলানিন একধরনের রঞ্জক পদার্থ, যা মেলানোসাইট নামক কোষ থেকে তৈরি হয়, যার কারণে মানুষ বা অন্যান্য প্রাণীর চামড়া, চুল ও চোখের মনি, পাখির পালক কালো হয়ে থাকে। মেলানিনের অনুপস্থিতিতে চামড়ায় কোনো রঞ্জক পদার্থ থাকে না, ফলে চামড়া সাদা হয়। এটাই অ্যালবিনিজম নামে পরিচিত। হাইড্রোকুইনুন জাতীয় উপাদান ব্যবহার করে শরীর থেকে মেলানিন অপসারণ করা হয়। এসব উপদান ভারী, রাসায়নিক এবং ক্ষতিকর পদার্থ—যা ত্বকের জন্য ক্ষতিকর এবং চর্মরোগ সৃষ্টি করে থাকে।  এ অবস্থায় হাইড্রোকুইনুন জাতীয় উপাদান আমদানি নিষিদ্ধ করার আবেদন জানাচ্ছি।

হাজী মো. আলী বশির

৮৮/৮৯ আগাসাদেক রোড,

মাহবুব আলী

৪১ আবদুল হাদী লেন, বংশাল, ঢাকা