গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স এবং ইমপ্রেস ক্যাপিটালের চুক্তি

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২১:৩৫

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেডের মধ্যে গ্রুপ বিমা বিষয়ে সম্প্রতি একটি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং ইমপ্রেস ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাজেদ-উল-বাশার চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় গার্ডিয়ান লাইফের হেড অব করপোরেট সেলস ও এসভিপি মাহমুদ আফসার ইবনে হোসেন, ইমপ্রেস ক্যাপিটালের অপারেশন হেড আসিফ আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি