কক্সবাজারের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শিশুদের শিক্ষাবিস্তারে ব্র্যাককে ১৭ কোটি টাকারও বেশি (প্রায় ২০ লাখ মার্কিন ডলার) সহায়তা দিচ্ছে জাপানভিত্তিক অলাভজনক ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান ‘দি নিপ্পন ফাউন্ডেশন’। এই তহবিল দ্বারা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ইস্পাত কাঠামোর ৫০টি দোতলা শিক্ষণকেন্দ্র (লার্নিং সেন্টার) তৈরি করা হবে। কেন্দ্রগুলোতে চার থেকে ১৪ বছর বয়সি ৮ হাজার রোহিঙ্গা শিশু শিক্ষা গ্রহণ করতে পারবে। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর পাঁচ থেকে ছয় বছর বয়সি ৩ হাজার শিশুর জন্য ১০০টি প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্র গড়ে তোলা হবে। এই উপলক্ষ্যে গত বুধবার (১১ই ডিসেম্বর) রাজধানীর ব্র্যাক সেন্টারে এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দি নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি
