ফটো ক্যাপশন

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২১:৩৭

সাতক্ষীরার কলারোয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৭৮তম শাখা গতকাল উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী

 

০০০

 

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর উদ্যোগে ৪ শতাংশ মুনাফায় সয়াবিন চাষে বিনিয়োগ বিতরণ অনুষ্ঠান নোয়াখালীর সুবর্ণচরে সম্প্রতি উদ্বোধন করা হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার জেলা প্রশাসক তন্ময় দাস

 

০০০

 

দি একিম ল্যাবরেটরিজ লি. এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান নাগিনা আফজাল সিন্হা সাধারণ সভায় সভাপতিত্ব করেন। এছাড়াও ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিন্হা, উপব্যবস্থাপনা পরিচালক ড. জাবিলুর রহমান সিন্হা, জাহানারা মিজান সিন্হা সভায় উপস্থিত ছিলেন

 

০০০

 

ঔষধ উত্পাদনকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মা লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) আব্দুস সবুর খান, ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ খান, উপব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাকিব খান, মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. আব্দুল মোমেন তালুকদার প্রমুখ