ব্র্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেল স্টেশনকে বি-গ্রেডের সকল সুযোগ-সুবিধা বহাল ও রেলযাত্রীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার গোলচত্বর এলাকায় জাগ্রত আশুগঞ্জবাসী নামের একটি সংগঠনের আয়োজনে এই মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের আন্দোলনের সঙ্গে আশুগঞ্জের ২৭টি সংগঠন একাত্বতা পোষণ করেছে। জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি, সংগঠনের সদস্য সচিব মো. মোবারক আলী চৌধুরী, ফিরোজ মিয়া কলেজের প্রভাষক মো. মিজানুর রহমান, আশুগঞ্জ শহর, শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি প্রমুখ।
