পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বৃহস্পতিবার মা সমাবেশ হয়। পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি সৈয়দ মো. আজিজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইঞ্জিনিয়ার মো. জুয়েল আহমেদ, ইউপি সদস্য তানজিনা আক্তার রুবি প্রমুখ।
