ত্রিশালে ছয় ইটভাটা মালিককে জরিমানা

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২১:৪৫

ত্রিশালে বুধবার ২ এপিবিএন এর অভিযানে ছয়টি ইটভাটার মালিককে ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ইন্সপেক্টর খন্দকার বাবুল আক্তারের (নি.) নেতৃত্বে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসেমের উপস্থিতিতে ময়মনসিংহের মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশন এন্ড ইন্টিলিজেন্স টিমের সদস্যরা রাত পর্যন্ত ত্রিশালের অভিযান পরিচালনা করে। অভিযানে ছয় ইটভাটা মালিককে মোট ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়। ২ এপিবিএন এর ওসি অপারেশন মো. কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেন।