খাবারের তালিকা নিয়ে মারামারিতে শ্রমিক নিহত

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২১:৪৫

হাজীগঞ্জে বৃহস্পতিবার দুপুরের খাবারের তালিকা নিয়ে দুই শ্রমিকের মারামারিতে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মো. জাহিদ হাসান (৩০)। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত শ্রমিক মহিনউদ্দিনকে আটক করেছে।

উপজেলার আলীগঞ্জ বালুমহালে শাহ সিমেন্টের বস্তা বোঝাই একটি কার্গোতে মালামাল স্থানান্তর কাজে নিয়োজিত ছিল ঐ দুই শ্রমিক। ঘটনার সময় তারা খাবারের তালিকা নিয়ে মারামারি করে। হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি বিষয়টি নিশ্চিত করেছেন।