ক্লাব বিশ্বকাপ শুরু

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২২:০১

ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হয়েছে গত বুধবার। উদ্বোধনী ম্যাচে হেইঙ্গেন এফসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে স্বাগতিক আল সাদ দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। সাবেক বার্সেলোনা মিডফিল্ডার জাভি হার্নান্দেজের দল গত বুধবার রাতে গোল পেয়েছিল প্রথমার্ধেই। আলজেরিয়ান স্ট্রাইকার বাগদাদ বোনদেজাহর গোলের পর দ্বিতীয়ার্ধে হেইঙ্গেন সমতা ফেরায়। ৬৯ শতাংশ বলের দখল নিয়ে ম্যাচে আধিপত্য আল সাদের থাকলেও মূল সময়ে আর গোল পায়নি তারা। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১০ আর ১১৪ মিনিটে আবদেলকারিম হাসান আর পেদ্রো মিগুয়েলের গোল দলটিকে তুলে দেয় দ্বিতীয় রাউন্ডে। সেখানে মন্তেরির বিপক্ষে খেলবে কোচ জাভির শিষ্যরা। জয়ী দলটি সেমিফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে।