চট্টগ্রামে আন্তঃওয়ার্ড ফুটবলের ফাইনাল আজ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২২:০২

চট্টগ্রামে আন্তঃওয়ার্ড মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু হবে। জামালখান ও উত্তর পতেঙ্গা ফাইনালে পরস্পরের মোকাবিলা করবে।

জামালখান ওয়ার্ডের দলনায়ক মো. মামুন জানিয়েছেন, তার দলের গোলরক্ষক ছাড়া অন্য সব খেলোয়াড় সুস্থ রয়েছে। তারা প্রত্যেক ম্যাচে ভালো খেলেছে। তিনি আশা করেন, ধারাবাহিকতা বজায় রেখে তার দল চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে উত্তর পতেঙ্গা দলের অধিনায়ক নাজিম উদ্দিন বলেন, ফাইনালে যখন উঠেছি, চ্যাম্পিয়ন ট্রফিটা লাভ করব ইনশাল্লাহ। আমরা ভালো খেলা উপহার দিয়ে ট্রফি নিয়ে মাঠ ছাড়তে চাই। এদিকে সিজেকেএস ফুটবল কমিটির সম্পাদক মো. ইউসুফ শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দুই দলের সমর্থকদের সহযোগিতা কামনা করেছেন।