কুবি শিক্ষক সমিতির সভাপতি রশিদুল সম্পাদক স্বপন

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২২:০৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২০ নির্বাচনে ১৫ পদের সবকটিতেই বিজয়ী হয়েছে বঙ্গবন্ধু পরিষদের ‘নীল দল’। এতে সভাপতি পদে লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রশিদুল ইসলাম শেখ ও সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার নির্বাচিত হয়েছেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোট গ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ। অন্য পদে নির্বাচিত প্রার্থীরা হলেন— সহসভাপতি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়া, কার্যকরী সদস্য লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফায়েল আহমেদ, বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান।

এছাড়াও একক প্রার্থী হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসির হুসেইন, কোষাধ্যক্ষ পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভুঁইয়া, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোকাদ্দেস-উল-ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।