জেপি নেতার পিতার মৃত্যুতে শেখ শহীদের শোক প্রকাশ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২২:০৯

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা জাতীয় পার্টি-জেপি’র সদস্য সচিব উজ্জ্বল মিয়ার পিতা হায়দার আলী (৫৫) গতকাল বৃহস্পতিবার নিজ বাড়িতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়েসহ গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদ মাগরিব মরহুমের নামাজে জানাযা  শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম। এছাড়াও শোক জানান জেপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু ও মুজিবনগর উপজেলা জেপির আহ্বায়ক মওলাদ খান।