মো. আবদুল বারেক খান
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শহীদ রাজা ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা মো. আবদুল বারেক খানের আজ ১৩ ডিসেম্বর শুক্রবার নবম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের একমাত্র সন্তান মো. গোলাম সরোয়ার খোকন খান আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে পিতার আত্মার মাগফিরাত কমনায় দোয়া প্রার্থনা করেছেন।
মো. শাহজাহান
সাংবাদিক ও শিক্ষাবিদ মো: শাহজাহানের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে ঢাকার মিরপুরের নিজস্ব বাসভবনে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সাংবাদিক মো: শাহজাহান দৈনিক আজাদ, মর্নিং নিউজ, দৈনিক সংবাদ এবং দি ডেইলি অবজারভার পত্রিকায় সহ-সম্পাদক পদে কর্মরত ছিলেন।
