এই অনুষ্ঠানটির মূল লক্ষ্য মুক্তিযুদ্ধের কথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। ৫ পর্বে ৫ জন অতিথি বলছেন সেই সময়কার নিজেদের কথা। প্রতিটি পর্ব শুরু হচ্ছে মুক্তিযুদ্ধের ফুটেজের বর্ণনায় ইতিহাসকে তুলে ধরার মাধ্যমে। আগত অতিথি শিশুদের শোনাচ্ছেন তার যদ্ধকালীন সময়ের অভিজ্ঞতা। কথা আর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্নোত্তরের মাধ্যমে শেষ হবে ৫ পর্বের আয়োজন। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে থাকছেন কে এম ইকবাল, সুলতানা কামাল, বীরপ্রতীক ক্যাপ্টেন আলমগীর সাত্তার, মামুনুর রশিদ ও নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তোফায়েল সরকার। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে গতকাল থেকে। এটি আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে দুরন্ত টেলিভিশনে প্রচার হবে।
