লাল কাপড়ে শেষরক্ষা

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২২:৫৮

রাজশাহীতে গেটম্যানের লাল কাপড় দেখে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পাবনা এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় ট্রেনটি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন হয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনে যাবার সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, রেললাইন ভাঙা দেখে স্থানীয় গেটম্যান লাল কাপড় টাঙিয়ে ট্রেনটি থামিয়ে দেয়। পরে লাইন মেরামত করে আধাঘণ্টা পর ট্রেনটি রাজশাহী স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।

রাজশাহী স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, বিশ্ববিদ্যালয় স্টেশনের পাশে রেললাইন ভেঙে যায়। এক ব্যক্তি সেটি দেখতে পেয়ে বিষয়টি স্থানীয় গেটম্যান রাজু আহম্মেদকে জানায়। গেটম্যান দ্রুত সেটি দেখতে যান। এ সময় পাবনা এক্সপ্রেস রাজশাহীর দিকে আসছিল। গেটম্যান দ্রুত একটি লাল কাপড় টাঙিয়ে ট্রেনটি থামিয়ে দেয়। এরপর দ্রুত ভাঙা রেললাইন মেরামত করা হয়। আধাঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।