আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা আগামী ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
এদিকে আগামী ১৮ ডিসেম্বর বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির মধ্যে খাদ্য উপকমিটি, মঞ্চ ও সাজসজ্জা উপকমিটি, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে আওয়ামী লীগের এক যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
