নতুন সিনেমার করার জন্য এত সময় নেওয়ার কারণ, যে ধরনের স্ক্রিপ্ট পেয়েছিলাম, ওসবে আমি কাজ করতে চাইনি। আরেকটা বিষয়, আমি যেহেতু চাকরি ও পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই অনেক প্রজেক্টের সঙ্গে সময় মেলেনি। এত বছর পর করার কারণ ইন্দ্রনীল রায় চৌধুরী ও তার ছবির গল্প। এই পরিচালকের ফড়িং-এর অনেক ভক্ত। তার ভালোবাসার শহরও ভীষণ ভালোলাগার। এ রকম একজন পরিচালকের সঙ্গে কাজ করতে তো ইচ্ছে করবেই। কাজের অভিজ্ঞতা এভাবেই বলতে চাই, ছবিটি কাজ করার ক্ষুধা বাড়িয়ে দিয়েছে। এখন মনে হয় আমি সিনেমা করতে চাই।
নতুন সিনেমা করার জন্য দীর্ঘসময় নেওয়া প্রসঙ্গে
অভিনেত্রী অপি করিম
