ছবি ও গল্প

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২০:১৫

আসিফ আকবর অভিনীত প্রথম সিনেমা ‘গহীনের গান’ মুক্তি পাচ্ছে আগামী ২০ ডিসেম্বর। শুরু হয়েছে সিনেমাটির প্রচারণা। মধ্যরাতে ঢাকার বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছেন তিনি। সঙ্গে ছিলেন সিনেমার অন্যান্যরাও

০০০

ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। খেলার পাশাপাশি তাকে প্রায়ই দেখা যায় বিজ্ঞাপনে। আবারো নতুন বিজ্ঞাপন নিয়ে হাজির হতে যাচ্ছেন মাশরাফি।

একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। সম্প্রতি কক্সবাজারে এই বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন মাশরাফি

০০০০

বাংলাদেশের মতো পেঁয়াজের সঙ্কট দেখা দিয়েছে ভারতেও। বলিউড অভিনেতা অক্ষয় কুমার পেঁয়াজের কানের দুল উপহার দিলেন স্ত্রী টুইঙ্কেল খান্নাকে। আর টুইঙ্কল খান্না তার ইনস্টাগ্রামে কানের দুলের সেই ছবি পোস্ট করেছেন