জাতীয় পার্টি (জেপি) যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে। প্রথম দিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন সকাল সাড়ে ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়সহ জেপির সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৮টায় সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ ও মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন। দ্বিতীয় দিন ১৯ ডিসেম্বর বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে ‘জহুর হোসেন চৌধুরী’ হলে ‘মহান বিজয় দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখবেন বরেণ্য রাজনীতিবিদ, বুদ্ধিজীবী এবং মুক্তিযুদ্ধাগণ ।
আরো পড়ুন : ‘দুর্নীতির অপরিচ্ছন্নতা থেকে দেশকে পরিষ্কার করতে হবে’
জাতীয় পার্টি-জেপি’ সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম নেতাকর্মীদেরকে কেন্দ্রের অনুরূপ জেপির সকল শাখাকে কর্মসূচি গ্রহণ করে যথাযোগ্য মর্যাদায় সুমহান বিজয় দিবস পালন করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ঢাকাস্থ সকল নেতৃবৃন্দকে জাতীয় পার্টি-জেপির সকল কর্মসূচি সফল করার লক্ষে নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ইত্তেফাক/ইউবি
