বরিশালে মদের বারে অভিযান ৬৩ জনের জেল-জরিমানা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২১:২৬

বরিশাল অফিস

নগরীর এরিনা হোটেলের মদের বারে অভিযান চালিয়ে আটক ৬৩ জনকে শুক্রবার সকালে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের জেল-জরিমানা করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী জানান, বারে অবৈধভাবে মাদক সেবনের দায়ে বৃহস্পতিবার রাতে আটক ৬৩ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে। আটককৃতদের মধ্যে সর্বনিম্ন চারদিন ও সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক থেকে দুই দিনের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়।