ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুকে যৌন হয়রানির মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের অন্তর্গত পশ্চিম ধুরইল পচাকান্ত গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রফুল্ল বর্মণ নামের যুবককে গ্রেফতার করে পুলিশ। প্রফুল্ল বর্মণ রামপ্রসাদ বৈদ্যবাটি গ্রামের ক্ষিতিশ পাহানের ছেলে।
ধামইরহাট থানায় অফিসার ইনচার্জ মো. শামীম হাসান সরদার বলেন, বাদীর অভিযোগ পেয়ে ঘটনার একমাত্র আসামি প্রফুল্ল বর্মণকে গ্রেফতার করে হাজতে পাঠানো হয়েছে।
