ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়ায় শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা অডিটোরিয়ামে ক গ্রুপে প্লে থেকে ২য় শ্রেণির শিক্ষার্থীদের উন্মুক্ত মুক্তিযুদ্ধ, খ গ্রুপে ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের স্মৃতিসৌধ এবং গ গ্রুপে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের আমাদের মুক্তিযুদ্ধ এ তিনটি গ্রুপে ৩৫ জন প্রতিযোগী অংশ নেয়।
অনুষ্ঠান পরিচালনা ও বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিমাদ্রী শেখর দেবনাথ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপজেলা প্রকৌশলী বিপ্লব চন্দ্র দেবনাথ। এতে সহায়তা করেন শিক্ষক মো. রেজাউল শরীফ, শারমিন আক্তার ও রাবেয়া পারভিন।
