কাউখালীতে ফেরি থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২১:২৭

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

বরিশাল-খুলনা সড়কের পিরোজপুরের কাউখালীর বেকুটিয়া ফেরি  থেকে কঁচা নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন ৫৯ বছরের হোসেন মাঝি। তিনি ভোলার চরনোয়াবাদ গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কাউখালীর বেকুটিয়া প্রান্ত থেকে পিরোজপুর প্রান্তের উদ্দেশ্যে ছেড়ে কঁচা নদীর মাঝখানে আসলে হোসেন মাঝি ফেরি থেকে নদীতে পড়ে যান। তাকে উদ্ধারে অভিযানে নেমেছে দমকল বাহিনী ও কাউখালী থানার পুলিশ। দমকল বাহিনীর কাউখালীর স্টেশন অফিসার আবু বকর সিদ্দিক  নিখোঁজ ব্যক্তির চাচাতো ভাইয়ের বরাত দিয়ে জানান, ভোলা থেকে হোসেন মাঝি ও তার চাচাতো ভাই বাবুল মাঝি বাসযোগে বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.) মাজারের উরসে যাবার পথে বেকুটিয়া ফেরিতে ওঠেন। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে নদীতে তল্লাশি চালাচ্ছে।