আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-আড়াইসিধা-তালশহর সড়কের আট কিলোমিটার সংস্কার কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুগঞ্জ উপজেলার তালশহর, আড়াইসিধা ও সদর ইউনিয়নের ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে উপজেলার রেলগেট এলাকায় এ মানববন্ধন হয়। এ সময় দরপত্র অনুযায়ী সড়কের কাজ না করলে রাজপথ ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়।
তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সামা মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফউদ্দিন চৌধুরী প্রমুখ।
