কিশোরগঞ্জ প্রতিনিধি ও করিমগঞ্জ সংবাদদাতা
প্রেমের ফাঁদে ফেলে করিমগঞ্জ থানার পুলিশ দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিলন মিয়াকে গ্রেফতার করেছে। তার বাড়ি করিমগঞ্জ উপজেলার কান্দাইল গ্রামে। চুরির মামলায় তার ছয় মাসের সাজা হয়েছিল।
থানার মহিলা কনস্টেবল মোবাইল ফোনে পলাতক মিলন মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। শুক্রবার তাদের কিশোরগঞ্জ শহরে পূর্ব নির্ধারিত স্থানে প্রথমবারের মতো সাক্ষাতের সময় এসআই ময়নালের নেতৃত্বে পুলিশ মিলন মিয়াকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে করিমগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, মিলন মিয়ার বিরুদ্ধে আরো দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল বৃহস্পতিবার রাতে করিমগঞ্জ উপজেলার গুন্ধর এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. একরামকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ৫২৫ পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
