আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় বৃহস্পতিবার রাতে পাঁচ বস্তা গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মাদক কেনা-বেচার গোপন খবরে আগৈলঝাড়া থানা এলাকার উত্তর শিহিপাশা গ্রামের মো.আলী আকবর শিকদারের বাড়িতে বরিশাল র্যাব-৮ সদস্যরা অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে আলী আকবরের স্ত্রী শাহানাজ বেগমকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। তার বক্তব্য অনুযায়ী বসতঘরের মাটির নিচের গর্ত থেকে পাঁচটি প্লাস্টিকের বস্তায় বিশেষভাবে মোড়ানো ১০৬ দশমিক ৩ কেজি গাঁজা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় বরিশাল র্যাব-৮-এর সিপিএসসির ডিএডি মো. আনোয়ারুল ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
