ইত্তেফাক রিপোর্ট
মিরপুরের হাসু-কাসু বাহিনীর প্রধান আবুল হাসেম ওরফে হাসু গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাতে র্যাব-৪ শেরে বাংলা নগর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় অস্ত্র ও ইয়াবা। বিষয়টি নিশ্চিত করেছেন র?্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক। তিনি জানান, হাসুর অবস্থান নিশ্চিত হওয়ার পর শেরেবাংলা নগর থানাধীন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ১১২২ পিস ইয়াবাসহ হাসু-কাসু বাহিনীর প্রধান আবুল হাসেম ওরফে হাসুকে গ্রেফতার করা হয়। মোজাম্মেল হক বলেন, ঢাকা শহরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হাসু-কাসু বাহিনী মিরপুর, আগারগাঁও, শেরেবাংলা নগরসহ আশেপাশের এলাকায় মূর্তিমান আতঙ্ক। চাঁদাবাজি, ভূমি দখল, অপহরণ ও খুন ছিল তার নিত্যনৈমত্তিক ব্যাপার। এ সব অভিযোগে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।
