কবি গাউসুর রহমানকে ময়মনসিংহ প্রেসক্লাব পদক প্রদান

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২২:০১

সম্প্রতি ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য কবি, সাহিত্যিক, গবেষক, কলামিস্ট, প্রাবন্ধিক অধ্যাপক গাউসুর রহমানকে ২০১৯ সালের ময়মনসিংহ প্রেসক্লাব পদক প্রদান করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি কবি গাউসুর রহমানকে পদক ও সম্মাননা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান। —প্রেস বিজ্ঞপ্তি