৪ জানুয়ারি জাতীয় পার্টি জেপির সম্মেলন সফলে সিলেটে জরুরি সভা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২২:০১

সিলেট অফিস

আগামী ৪ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পার্টি জেপির সম্মেলন সফলের লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা জেপির উদ্যোগে উপশহরের সালিম ম্যানশনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলামের হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা দুর্নীতি, সন্ত্রাস, মাদক, টেন্ডারবাজিসহ নানা অপকর্মের বিরুদ্ধে বর্তমান সরকারের চলমান অভিযানের প্রশংসা করে বলেন, এই অভিযান জেলা উপজেলা পর্যায়ে সম্প্রসারণ প্রয়োজন। তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারের কঠোর মনিটরিংয়ের মাধ্যমে এর নিয়ন্ত্রণ প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন, জেলা জাতীয় পার্টির সভাপতি ইফতেখার আহমদ লিমন। পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল করিম আফসারীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি আলহাজ সাইদুর রহমান, আলহাজ ইউনুস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সমরাজ আহমদ, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, অর্থ সম্পাদক আবদুল হান্নান শরিফ, যুবসংহতি নেতা দুলাল আহমদ, আলতাফ হোসেন, মহিলা পার্টির নেত্রী তাসলিমা বেগম ও সাহানা খানম প্রমুখ।