কারারুদ্ধ গণতন্ত্র উদ্ধারে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে : দুলু

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২২:০১

নাটোর প্রতিনিধি

বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গণতন্ত্র এখন কারাবন্দি; কারারুদ্ধ গণতন্ত্র উদ্ধারে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। শুক্রবার নাটোরের লালপুরের গৌরিপুরে উপজেলা ও গোপালপুর পৌর বিএনপির কর্মিসভায় বিএনপির সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের বাড়ির আঙ্গিনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে তৃণমূল বিএনপিকে অধিকতর গতিশীল ও শক্তিশালী করতে হবে। লালপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মওলানা নাসির উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বাবুল আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম ও রুহুল আমিন তালুকদার টগর, আহ্বায়ক কমিটির সদস্য ও ফজলুর রহমান পটলের সহধর্মিণী অধ্যক্ষ কামরুন্নাহার শিরীন, ফরহাদ আলী দেওয়ান শাহিন, বাবুল চৌধুরী, গোপালপুর পৌরসভার মেয়র নজরুল ইসলাম মোলাম, হারুনউর রশিদ পাপ্পু, ডা. রাজন, ফারজানা শারমিন পুতুল, সানোয়ার হোসেন তুষার, রাসেল আহম্মেদ রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।