গার্দিওলার বদলে পচেত্তিনো!

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২২:০৫

চলতি মৌসুমে সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটি ও পেপ গার্দিওলার। টানা দুই মৌসুমে প্রিমিয়ার লিগ জেতার পর এবার অর্ধেক মৌসুম না যেতেই শিরোপার দৌড় থেকে পিছিয়ে পড়েছে দলটি। যার যের ধরে কোচের পদটা নড়বড়ে হয়ে গেছে গার্দিওলারও। ইউরোপীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন, চলতি মৌসুমের শেষেই সিটি ছাড়তে পারেন স্প্যানিশ এই কোচ। সিটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২১ সাল পর্যন্ত থাকলেও এক বছর আগেই ক্লাব ছাড়ার একটা ধারাও আছে সেখানে। সেটা হয়ে গেলে সিটিতে গার্দিওলার জায়গাটা নিতে পারেন সাবেক টটেনহ্যাম কোচ মরিসিও পচেত্তিনো। গোল ডট কম জানাচ্ছে, সিটি কর্তৃপক্ষ পচেত্তিনোকে সিটিতে আনা নিয়ে ইতিমধ্যে ভাবনাও শুরু করে দিয়েছে।