ক্র্যাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে এভারগ্রীন। রানার আপ হয়েছে টাইফুন। গতকাল শুক্রবার মোহামেডান স্পোর্টিং ক্লাব মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসি প্রধান মুনিরুল ইসলাম। পরে অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম, ক্র্যাব সভাপতি আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক দীপু সারোয়ার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
ক্র্যাব আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্টে এবার ছয়টি দল অংশগ্রহণ করে। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন এম এম সেকান্দার, খেলা পরিচালনা করেন ক্র্যাবের সিনিয়র সদস্য শহীদুল ইসলাম।
