আদর্শ বালিকা ও দত্ত স্কুল চ্যাম্পিয়ন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২২:০৭

মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা পুলিশ বিভাগ কর্তৃক আয়োজিত চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ৪৬-২১ পয়েন্টে লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বালিকা দলকে এবং নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয় ৫৬-৪৯ পয়েন্টে লক্ষীগঞ্জ বালকদলকে হারিয়ে মুজিব বর্ষ জাতীয় স্কুল কাবাডি ২০২০ (বালক-বালিকা) প্রতিযোগিতার সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। 

গতকাল শুক্রবার বিকালে স্থানীয় মোক্তারপাড়ার মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে নেত্রকোনার সংসদ সদস্য মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু প্রধান অতিথি হিসেবে বিজয়ী এবং বিজিত দলকে ট্রফি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মঈনউল ইসলাম, পুলিশ সুপার আকবর আলী মুনসী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম প্রমুখ।