সবুজের মাঝে হলদে সরষে ফুলে প্রকৃতিতে ভিন্নমাত্রা যোগ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৫

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) :গ্রাম বাংলার চিরাচরিত প্রাকৃতিক সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলেছে মাঠের পর মাঠ হলদে সরিষা ফুলের সমারোহ। আর মৌমাছিরাও এখন সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মোহাম্মদ আবদুল কাদির জানান, এ বছর নারায়ণগঞ্জ জেলায় ৫ হাজার ৬০০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল। এ পর্যন্ত ৫ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কয়েক দিনের মধ্যেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করা যাচ্ছে            —মাসুম বিল্লাহ