আড়াইহাজারে যাত্রীবাহী বাস থেকে পড়ে মা ও তার ছেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। নিহত মানসুরার ভাই সুলাইমান বাদী হয়ে বৃহম্পতিবার মামলাটি দায়ের করেন। মামলায় বাসের চালক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলায় বাদী উল্লেখ করেন, ১০ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে বোন মানসুরা, জামাতা জাহাঙ্গীর আলম ও ছেলে আফিফ (ঢাকা মেট্রো-ব- ১৪-৮৯৭০) নাম্বারের বাসযোগে মাধবদী থেকে পাঁচরুখী যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার শিমুলতলা বাসস্ট্যান্ড ওয়াসেক ফ্যাক্টরির সামনে হঠাত্ চালক গাড়ি থামান । এ সময় দরজায় দাঁড়িয়ে থাকা মানসুরার কোল থেকে তার সন্তান রাস্তায় পড়ে যায়। সন্তানকে উদ্ধার করতে গিয়ে মাও গাড়ি থেকে পড়ে যান। এ সময় চালক গাড়ি নিয়ে দ্রুত স্থানত্যাগ করার সময় পেছনের চাকায় পিষ্ট হয়ে মা ও তার সন্তান ঘটনাস্থলেই মারা যায়। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা চালককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
