কালীগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া দিনটি উপলক্ষে আলোচনা সভা ও শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
