আলজেরিয়ায় সাবেক প্রধানমন্ত্রী আব্দেলমাদজিদ তেবৌনই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবারের নির্বাচনে তিনি ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন। তবে এরপরও গতকাল রাজধানী আলজিয়ার্সে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা বলেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফ্লিকার সহযোগী তিনি। তাকে মানা হবে না। তারা বলেন, দেশ আমাদের, আমরা যা চাই তাই হবে। বিক্ষোভকারীদের বয়কটের আহ্বানের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। -রয়টার্স
