লিফটে শিকলে বাঁধা কুকুর ছানাকে বাঁচালেন যুবক

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৬:২০

পালিত কুকুরছানার নিয়ে বাইরে যাচ্ছিলেন মালিক। লিফট খুলতেই তিনি ভেতরে যান। কিন্তু কুকুরছানা ভেতরে যাওয়ার আগেই বন্ধ লিফটের দরজা। গলার শিকল আটকে লিফটের গেটে। সেদিকে খেয়ালই নেই মালিকের। সঙ্গে সঙ্গে চোখে পড়ে জনি ম্যাথিস নামে এক যুবকের। সঙ্গে সঙ্গে তিনি ঝাঁপিয়ে পড়ে কুকুরছানার ওপর। তাড়াতাড়ি খুলে দেন বকলেস। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ছো্ট্ট প্রাণীটি তখন জনির কোলে উঠে ভয়ে কাঁপছে। রাশিয়ায় ঘটে যাওয়া এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি সোশ্যাল আসতেই ১৯.৯ মিলিয়ান ভিউয়ার্স ছাড়িয়েছে।

সোমবার ২৭ বছরের জনি কাজ থেকে ফেরার পথে এই কাণ্ড দেখেন। তিনি জানান, ২০ সেকেন্ডের মধ্যে গলার বকলেস ছাড়িয়েছেন তিনি। না হলে এক অবলা প্রাণীর প্রাণটাই চলে যেত। পরে অনলাইনে বকলেসটি ফেরত নেন পমেরিয়ান প্রজাতির ওই সারমেয়ের মালিক।

আরও পড়ুন: ভারতে নাগরিকত্ব বিল পাসে খুশি তসলিমা, চাইলেন নাগরিকত্ব

জনি টুইটারে আরও লেখেন, লিফটের গেট বন্ধ হতে দেখেই ওই ভদ্রমহিলা চেঁচাতে শুরু করেন। লিফট যখন আবার নেমে আসে তখন ভয়ের চোটে চোখ বড় হয়ে গেছে তাঁর। ভেবেছিলেন বিশাল কোনও অঘটন ঘটেই গেছে। তিনিও জনিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

ইত্তেফাক/বিএএফ