বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন ও সিলেট থান্ডার। এনামুল হকের ৪২ বলে ৬২ রানের সুবাদে সিলেটকে ১৮৩ রানের বড়ো টার্গেট দিয়েছে ঢাকা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ঢাকা। উদ্বোধনী জুটিতে আসে ৮৫ রান। আগের ম্যাচের জয়ের নায়ক তামিম ৩১ রান করে আউট হলে ক্রিজে আসেন ইভান্স। ইভান্স স্ট্রাইক রোটেট করে খেললেও এনামুল ইনিংসের শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। দলীয় ১১২ রানের মাথায় আউট হওয়ার আগের ৮টি চার ও ১ ছক্কায় ৬২ রান করেন এনামুল হক। শেষের দিকে জাকের আলীর ১২ বলে ২০ এবং থিসারা পেরেরার ১১ বলে ২২ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান করে মাফরাফির দল।
সিলেটের হয়ে নাইম হাসান, ইবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন ও দেলোয়ার হোসেন ১টি করে উইকেট নেন।
আরও পড়ুন: জিয়া ছিলেন মোস্তাকের সবচেয়ে বিশ্বস্ত : প্রধানমন্ত্রী
১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে বিপর্যয়ে পড়েছে সিলেট। ৫২ রান তুলতেই পড়ে গেছে ৪ উইকেট। ৮ বলে ১৯ রান তুলে জনসন চার্লস আশা জাগালেও আরিফুল হকের দুর্দান্ত ভিল্ডিংয়ে রান আউট হয়েছেন এই ক্যারিবিয়ান। জয়ের জন্য সিলেটের দরকার ৯০ বলে ১৩৩ রান।
ইত্তেফাক/এসইউ
