হোমনায় বধ্যভূমি স্মৃতিস্তম্ভের উদ্বোধন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:১২

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনা পৌরসভার উদ্যোগে নির্মিত হোমনা সরকারি ডিগ্রি কলেজ চত্বরে বধ্যভূমি স্মৃতিস্মম্ভের উদ্বোধন করা হয়েছে।

শনিবার কুমিল্লা-২ হোমনা ও তিতাস আসনের এমপি সেলিমা আহমাদ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন তারিকুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, হোমনা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন প্রমুখ।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন জানান, মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধাসহ দুই শতাধিক সাধারণ মানুষকে এ বধ্যভূমিতে এনে হত্যা করে লাশ মাটি চাপা দেয়। এ স্থানটিতে দীর্ঘদিন ধরেই স্মৃতিস্মম্ভ নির্মাণের দাবি ছিল মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসীর।