সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে শনিবার পানিতে ডুবে রুবেল হাসান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চরশ্রীপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
দুপুরে রুবেল বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে ঐ ডোবা থেকে তার লাশ উদ্ধার করে।
