ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
ধামইরহাটে শুক্রবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ১৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ব্যাপারে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আলতাদীঘি এলাকায় অভিযান চালায়। এ সময় ১৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। আটককৃত ফেনসিডিলগুলোর আনুমানিক মূল্য ৫৮ হাজার টাকা।
