নন্দীগ্রামে মাঠ থেকে জেলের লাশ উদ্ধার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:১৪

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

নন্দীগ্রামে মাঠ থেকে আব্দুর রহিম নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের চন্ডিপুর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহিম বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামের মকবুল হোসেনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয় আব্দুর রহিম। শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পাশ থেকে পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ নিহতের পরিচয় উদ্ঘাটন করে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির বলেন, পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।