গোয়ালন্দে ফেনসিডিলসহ একজন গ্রেফতার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:১৪

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে ফেনসিডিলসহ আল আমিন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ঘোষনগর গ্রামের আ. কুদ্দুসের ছেলে। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ আল আমিনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ।