সজীবের হ্যাটট্রিকে পুলিশকে হারাল বিমান

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:২০

বিজয় দিবস হকি

স্পোর্টস রিপোর্টার

সজীব হোসেনের হ্যাটট্রিকে ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস হকির সপ্তম দিনে গতকাল শনিবার বাংলাদেশ পুলিশকে ৬-২ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ বিমান।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গতকাল দিনের একমাত্র ম্যাচে শুরুতেই বেলাল হোসেনের ফিল্ড গোলে এগিয়ে যায় বিমান। এরপর ২০ মিনিটে রাজু আহমেদ আর ৩৮ মিনিটে বেলালের কল্যাণে আরো দুটি ফিল্ড গোল পায় তারা। ১৭, ২৪, ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সজীব হ্যাটট্রিক করেন। ৪২ আর ৫১ মিনিটে পুলিশের দুটি গোল আসে আফসার আলী আর নাহিদ লাবুর স্টিক থেকে।

তবে এমন জয়ের পর বিশ্রামের খুব সময় পাচ্ছে না দলটি। আজ রবিবার আবারও মাঠে নামবে বিমান। মওলানা ভাসানী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে বাংলাদেশ সেনাবাহিনী। এর আগে একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে বিকেএসপি খেলবে নৌবাহিনীর বিপক্ষে।