টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা টিঅ্যান্ডটি অফিসের মাত্র ৫০০ গজের ভেতরে আমার বাসার ল্যান্ডফোন সংযোগ নম্বর ০৯২২৭৭৪০৪৯ দীর্ঘদিন ধরে অচল হয়ে আছে। আনুমানিক এক বছর আগে কালিহাতী কলেজ মোড় থেকে টিঅ্যান্ডটি অফিস পর্যন্ত রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে নাকি লাইনে সমস্যা ছিল। মাঝে মাঝে দু-এক সপ্তাহের জন্য লাইন ঠিক থাকলেও বছরজুড়ে লাইন অকেজো। বিটিসিএল কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা—বছরজুড়ে লাইন অকেজো থাকলে বিল কেন পরিশোধ করতে হবে? অল্প কিছুদিন পর শুরু হবে ‘মুজিব বর্ষ’। ইতোমধ্যে বিটিসিএল কর্তৃপক্ষ বিশেষ অফার ঘোষণা করেছেন—মুজিব বর্ষ জুড়ে বিটিসিএল সংযোগ ও পুণঃসংযোগ ফ্রি এবং মাত্র ১৫০ টাকায় আনলিমিটেড কথা বলা যাবে (বিটিসিএল থেকে বিটিসিএল), মোবাইল বা অন্য অপারেটরে কথা বলা যাবে ৫২ পয়সা মিনিট। নিশ্চয়ই যাদের ল্যান্ডফোন আছে, সকলেই অফারটি উপভোগ করতে চায়। তাই অবিলম্বে আমার বাসার সংযোগসহ কালিহাতীর সকল ল্যান্ডফোন লাইন সচল করার জন্য বিটিসিএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. তাজিবুর রহমান
কালিহাতী, টাঙ্গাইল
