ইত্তেফাক রিপোর্ট
জিয়া পরিষদের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই কন্যা ও এক ছেলে রেখে গেছেন। তিনি গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক সপ্তাহ আগে হূদেরাগে আক্রান্ত হয়ে প্রথমে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন, পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। কবির মুরাদের নামাজে জানাজা বাদ এশা দলের নয়া পল্টন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। পরে নিজ জেলা মাগুরায় জানাজা শেষে সেখানে দাফন করা হবে। কবির মুরাদ জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
